প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ PM ||
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৫ PM
র্যাব-৬ সাতক্ষীরা দেবহাটা থেকে ১৯ মামলার আসামি ডাকাত রেজাউলকে আটক করেছেন
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ,
সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সখীপুর এলাকা হতে ডাকাতি মামলাসহ মোট ১৯ (ঊনিশ) মামলার আসামি ও সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউলকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব প্রতিষ্ঠালগ্ন হতে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২১/০২/২০২৬ ইং তারিখ র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সখীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত ডাকাত ও ডাকাতি মামলার এজাহারভুক্ত
আসামি রেজাউল গাজী (৪৫), পিতা: মৃত বরকত উল্লাহ গাজী , সাং: কৃষ্ণনগর, থানা: কালীগঞ্জ, জেলা: সাতক্ষীরাকে গ্রেফতার করে।আসামির পিসি-পিআর বিশ্লেষণ করে দেখা যায়, ধৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা জেলার একাধিক থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মদক ও হত্যা চেষ্টা মামলা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। আসামির হেফাজত হতে
১) একটি মোটরসাইকেল, ২) স্বর্ণের চুড়ি, কানের দুল, ব্রেসলেট, ৩) সিলভারের চুরি, ব্রেসলেট, ৪) পাঁচটি মোবাইল ফোন, ৫) ২০৫০০০ (দুই লক্ষ পাঁচ হাজার) বাংলাদেশী টাকা, ১১০ (একশত দশ) মালদ্বীপের রুপি ও ২৫০ (দুইশত পঞ্চাশ) ইন্ডিয়ান রুপি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১